‘প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে’, প্রভার রহস্যময় পোস্ট ঘিরে কৌতূহল

ঢাকা,১৯ নভেম্বর- অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য—সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট তার অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফেসবুকে ইংরেজিতে একটি বার্তা প্রকাশ করেন প্রভা। সঙ্গে নিজের একটি ছবিও যুক্ত করেন তিনি।
প্রভার সেই বার্তার বাংলা অর্থ হলো, ‘যিনি কোনো ঘটনার গল্প বলেন, বেশিরভাগ সময় তিনিই নিজের পক্ষটি তুলে ধরেন। মানুষের যদি সাধারণ বুদ্ধি থাকে, তাহলে তাদের ভাবা উচিত, প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে।’
প্রভার ছবি দেখে ভক্তরা তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। তবে কেন তিনি এমন কথাগুলো লিখেছেন, তা জানতে চেয়ে নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন। কোন প্রেক্ষাপটে তিনি এই পোস্ট দিয়েছেন, তা অভিনেত্রী উল্লেখ করেননি। নেটিজেনদের প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি।
এস এম/ ১৯ নভেম্বর ২০২৬







