জাতীয়

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

ইউপি নির্বাচন

ঢাকা,১৯ নভেম্বর- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ধাপে ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে, কবে এবং কোন ইউনিয়নে ভোট হবে, সেই তালিকা তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language