সুনামগঞ্জ

উদ্বোধনের আগেই ধসে পড়ল ২০ কোটি টাকার ব্রিজ

সুনামগঞ্জ, ০২ মার্চ – প্রায় দুই বছর ধরে নির্মাণকাজ চলছিল ২০ কোটি টাকা এই ব্রিজটি। কাজ শেষ হয়নি এখনো। দ্রুত নির্মাণ শেষে উদ্বোধন করার কথা। কিন্তু তার আগেই ধসে পড়েছে ব্রিজটি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকার কারণেই এই পরিণতি। পাঁচটি গার্ডার ভেঙে পড়ায় ব্রিজের নির্মাণ সময় আরও বেড়ে যাবে।

সুনামগঞ্জ-জগন্নাথপুর আউশকান্দি মহাসড়কের কোন্দানালা খালের ওপর নবনির্মিত ব্রিজটি গতকাল সোমবার ভোরে ধসে পড়েছে। গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে পড়ে বলে দাবি কর্তৃপক্ষের। তবে বিকল্প সড়ক থাকায় ধসের কারণে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজের ৫টি গার্ডার ভেঙে গেছে। প্রায় ২ বছর ধরে ব্রিজটি নির্মাণকাজ চলছে।

আরও পড়ুন : দৃশ্যমান হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অবকাঠামো

সওজ জানায়, সোমবার ভোরে অন্য স্থানে করা গার্ডার কোন্দানালার ব্রিজের পাটাতনের ওপর বাসানোর কাজ শুরু করে কর্তৃপক্ষ। এ সময় চারটি হাইড্রোলিক জ্যাকের একটি বিকল হয়ে গেলে সেতুটি ধসে গিয়ে মাটিতে বসে যায়।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, ‘গার্ডার ধসের ফলে সেতুর মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। ধসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদার তার নিজ খরচে অপসারণ করে নতুন করে করে গার্ডার বসিয়ে দেবেন।’

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ০২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language