জাতীয়

মালয়েশিয়া যেতে কর্মীদের সরকারি অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

ঢাকা,১২ নভেম্বর-চলতি বছরে মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, আগামী সপ্তাহের মধ্যেই মেডিক্যাল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আরিফুল হক বলেন, ‘আমাদের সরকারিভাবে যেটা, সেটা ১ লাখ ৫৪ হাজার টাকা। সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা এর মধ্যে। এটা তাদের ভাষ্য। এটা আমাদের সরকার নির্ধারিত না। কিন্তু তারা যেটা বলছে, তারা যদি সেটাতে থাকত, তাহলে আমাদের এত মানুষ সাফারার হতো না।’

এস এম/ ১২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language