জাতীয়

১৪৪৮ হিজরি সনের জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার বিষয়ে জাতীয় কমিটির সভা আজ

চাঁদ দেখার বিষয়ে জাতীয় কমিটির সভা

ঢাকা,১০ নভেম্বর- ১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা ও মাসের তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

সোমবার (৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশের কোথাও পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় পাওয়া তথ্য পর্যালোচনা করে পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এস এম/ ১০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language