২০২৭ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণ শুরু ১৯ নভেম্বর

ঢাকা,১০ নভেম্বর-বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং টিসি ও পিসি নম্বর এন্ট্রির কার্যক্রম আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি করতে হবে। কোনো বিলম্ব ফি ছাড়াই ১৯ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। আর ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ থাকবে।
এ ছাড়া ৩০০ টাকা বিলম্ব ফি এবং ১ হাজার টাকা প্রতিষ্ঠান জরিমানাসহ ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে আগামী ৪ থেকে ১২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সালের এই পরীক্ষা দশম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পূর্ণমান ও নির্ধারিত পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে। শুধু ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিয়মিত ফি-এর পাশাপাশি অতিরিক্ত ৫০০ টাকা দিয়ে মান উন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবে। বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পরীক্ষায় অতিরিক্ত সময় (প্রতি ঘণ্টায় ১০ মিনিট) এবং শ্রুতিলেখকের সুবিধা দেওয়া হবে।
অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি করা না থাকলে সম্ভাব্য তালিকায় শিক্ষার্থীদের নাম আসবে না। ফলে তারা ফরম পূরণও করতে পারবে না।
এস এম/ ১০ নভেম্বর ২০২৬







