জাতীয়

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর

ঢাকা,০৯ নভেম্বর-ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়টিকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর জানান, মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনার বিষয়ে সব তথ্য তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়। সত্যিই সাহস থাকলে তাঁর দেশে ফিরে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করা উচিত।

ট্রাইব্যুনালের মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে মো. আমিনুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যা-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে এসব মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language