জাতীয়
বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

ঢাকা,০৩ নভেম্বর-বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় তাঁকে সংবর্ধনা জানাতে কারাফটকে জড়ো হন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।
এর আগে গত রবিবার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আখতারুজ্জামানকে জামিন দেন।
গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এস এম/ ০৩ নভেম্বর ২০২৬







