শিক্ষা

পাসের হার শূন্য বা কম, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এক সপ্তাহের মধ্যে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

ঢাকা,০১ নভেম্বর-পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম—এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম—এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে তিনি এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা খাতের মান উন্নয়ন এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত হতাশাজনক, সেগুলোর তদারকি আরও জোরদার করতে মন্ত্রণালয় এই কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার কোনো শিক্ষার্থী পাস করেননি—এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছেন ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের।

ফলাফল অনুযায়ী, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সে হিসাবে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৫২.১২ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এস এম/ ০১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language