কিশোরগঞ্জ

ভৈরবে আওয়ামী লীগ প্রার্থীর জয়

কিশোরগঞ্জ, ০১ মার্চ – কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ইফতেখার হোসেন বেনু জয় লাভ করেছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পঞ্চম ধাপের ভৈরব পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন।

আরও পড়ুন : কিশোরগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে জানা যায়, ভৈরব পৌরসভায় আওয়ামী লীগ লীগ প্রার্থী ইফতেখার হোসেন বেনু ৩৭ হাজার ৮৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাজী মো. শাহীন ৯ হাজার ৬৯০ ভোট পেয়েছেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language