উত্তর আমেরিকা

ট্রাম্প প্রশাসনে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল

ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন, ২১ অক্টোবর- যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুত সময়ে ভিসা বাতিলের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। এ খবর জানিয়েছে আলজাজিরা।

পিগট বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থান করা যেসব বিদেশি নাগরিক আইন ভেঙেছেন, প্রতারণার সঙ্গে জড়িত হয়েছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছেন, তাঁদের ভিসা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ করা, প্রতারণা করা কিংবা দেশটির জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে বিদেশি নাগরিকদের কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষিত রাখা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি। তখন এই সংখ্যাকে রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল।

এদিকে, নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। এর আওতায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড আরও নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধিও বাড়ানো হয়েছে।

এস এম/ ২১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language