জাতীয়

সফটওয়্যার রক্ষণাবেক্ষণে ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন

জন্ম ও মৃত্যু নিবন্ধন

ঢাকা,২০ অক্টোবর-সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে ছয় দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম।

জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিডিআরআইএস (BDRIS) সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

এস এম/ ২০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language