অক্টোবরে প্রথম ৩ দিনে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ ডলার

ঢাকা, ০৫ অক্টোবর-চলতি বছরের অক্টোবর মাসলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ সময়ে দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল ৫ কোটি ৭০ লাখ ডলার।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ সময়ে দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।
এস এম/ ০৫ অক্টোবর ২০২৬







