ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি

ঢাকা, ২৭ সেপ্টেম্বর- ঠাকুরগাঁও-১ উপন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সংসদ নির্বাচনে যির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও একইভাবে মনিটরিং সেল কাজ করবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের মাঠের পরিবেশ ভালো রয়েছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এস এম/ ২৭ সেপ্টেম্বর ২০২৬







