জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পেছনে জমি নিয়ে বিরোধের সন্দেহ: ডিএমপি

ডিএমপি

ঢাকা, ২৭ সেপ্টেম্বর- রাজধানীর ইসিবি চত্বরের মানিকদাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনির নিউগ্রিনি প্রপার্টিজে গভীর রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পেছনে জমির দখল-বেদখল নিয়ে বিরোধ থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মাহিদুল ইসলাম।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে নিউগ্রিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে কিছু লোক দলবদ্ধ হয়ে এখানে ভাঙচুর করেছে। ঘটনার পরপরই ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশনসহ অন্যান্য পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনায় যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহিদুল ইসলাম বলেন, এখানকার ঘটনা নিয়ে তিনি পুরো টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছেন। কোনো ঘটনা ঘটার পরপরই সেটি শনাক্ত করার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। দলবদ্ধভাবে লোকজন এখানে এসেছিল। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম মামুন। তার বাড়ি গফরগাঁও এবং তিনি ভাষানটেক বস্তিতে থাকেন। আরেকজনের নাম আসলাম। তার বাড়ি টাঙ্গাইল এবং তিনি অটোচালক। তৃতীয়জনের নাম মুন্না। তিনিও ভাষানটেক বস্তিতে থাকেন।

হামলার কারণ জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও তথ্য পাওয়ার পর বিষয়টি সুস্পষ্টভাবে জানানো সম্ভব হবে।

এস এম/ ২৭ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language