ইউরোপ

ইইউর সিদ্ধান্তের অপেক্ষা না করে বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ পাঠাবে ইতালি

বাব আল-মান্দেব

রোম, ১৮ সেপ্টেম্বর- লোহিত সাগরীয় রুটে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের অপেক্ষা না করে এককভাবে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে ইতালি।

বিষয়টি নিশ্চিত করে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেতো বলেছেন, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী ইতালীয় নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রোম প্রস্তুত।

প্রতিরক্ষামন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ হয়ে গেলে বা অকার্যকর হয়ে পড়লে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তাই আমলাতান্ত্রিক জটিলতা এবং সিদ্ধান্ত নিতে দেরি এড়াতে ইতালি দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে চায়।

বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইউরোপ ও এশিয়ার মধ্যকার এটি বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক পথ। সুয়েজ খালে যাতায়াতের ক্ষেত্রে তেল, গ্যাস ও কনটেইনার পরিবহনের জন্যও এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এই সংকীর্ণ প্রণালি দিয়ে পরিচালিত হয়। ইয়েমেনকে আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়া থেকে আলাদা করা এই প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র ৩০ কিলোমিটার বা ১৯ মাইল।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় ইরান কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথ বাধাগ্রস্ত হয়। এরপর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বিকল্প রুট হিসেবে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির ওপর নির্ভরতা অনেক বাড়িয়ে দেয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলের অপরিশোধিত তেল রপ্তানির বড় একটি অংশ বিকল্প পথের দিকে চলে যায়।

বিশেষ করে হরমুজ প্রণালি পুরোপুরি এড়িয়ে যেতে সৌদি আরব ধীরে ধীরে অভ্যন্তরীণ পাইপলাইন এবং লোহিত সাগরের নৌপথের ওপর নির্ভরতা বাড়িয়েছে। ফলে বিশ্ববাজারে তেল পৌঁছানোর ক্ষেত্রে এখনো খোলা থাকা প্রধান পথগুলোর একটি হয়ে উঠেছে বাব আল-মান্দেব প্রণালি।

২০১৫ সালে ইয়েমেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটির সরকার, হুতি বিদ্রোহী এবং কখনো কখনো আঞ্চলিক বিভিন্ন বাহিনী উপকূলের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণে রাখায় এই প্র কয়েকটি কৌশলগত দ্বীপসহ ইয়েমেনের পুরো পশ্চিম লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এর ফলে প্রণালিটির গুরুত্ব ও সংকট নাটণালির নিয়ন্ত্রণ নিয়ে বছরের পর বছর ধরে সংঘাত চলছে।

তবে গত কয়েক সপ্তাহে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সামরিক অভিযান চালিয়ে বেশ কয়েকটি কৌশলগত দ্বীপসহ ইয়েমেনের পুরো পশ্চিম লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এর ফলে প্রণালিটির গুরুত্ব ও সংকট নাটকীয়ভাবে বেড়ে যায়।

এ অঞ্চলে হুতি হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করেছে। যদিও ইয়েমেনে সংঘাত আরও তীব্র হওয়ায় এই নৌপথকে পুরোপুরি নিরাপদ রাখতে এসব প্রচেষ্টাকে বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

এস এম/ ১৮ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language