জাতীয়

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস

, , , , , , ,

ঢাকা, ১৬ সেপ্টেম্বর – ফলো-আপ চিকিৎসাকাজে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন তিনি। মির্জা আব্বাসের সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তাঁর প্রয়োজনীয় ফলো-আপ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হবে। সফর শেষে দ্রুতই দেশে ফিরে রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে পুনরায় সক্রিয় হওয়ার কথা রয়েছে তাঁর।

এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language