জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ১৩ ও ১৪ সেপ্টেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ছাত্রদল

ঢাকা, ১২ সেপ্টেম্বর- ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ তৈরি করতে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন্নতা অভিযান চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রবিবার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আজ থেকে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

এর অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ তৈরি করতে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

কর্মসূচির আওতায় আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা দেন।

এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language