মধ্যপ্রাচ্য

ইয়েমেনের হুথিরা কারও নির্দেশে কাজ করে না: ইরান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই

তেহরান,১০ সেপ্টেম্বর- ইয়েমেনের আনসারুল্লাহ (হুথি) কোনো পক্ষের নির্দেশে কাজ করে না বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই বলেছেন, আনসারুল্লাহ একটি স্বাধীন ইয়েমেনি শক্তি এবং তারা নিজেদের সিদ্ধান্তসারুল্লাহ একটি স্বাধীন ইয়েমেনি শক্তি, যারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়। তারা কারও কাছ থেকে আদেশ নেয় না এবং কারও প্রক্সি হিসেবেও কাজ নিজেরাই নেয়।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসমায়েল বাঘাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘মার্কো রুবিওর মিথ্যা সত্যকে প্রতিস্থাপন করতে পারে না।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আনসারুল্লাহ একটি স্বাধীন ইয়েমেনি শক্তি, যারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়। তারা কারও কাছ থেকে আদেশ নেয় না এবং কারও প্রক্সি হিসেবেও কাজ করে না।’

বাঘাই আরও বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণ যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও আধিপত্যবাদী নীতি। ওয়াশিংটন সত্যিকার অর্থে শান্তি চাইলে তাদের অঞ্চলে ‘ক্ষতিকর ও অস্থিতিশীল হস্তক্ষেপ’ বন্ধ করা উচিত।

তিনি বলেন, বোমা হামলা ও বাইরের চাপ প্রয়োগ করে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রকৃত শান্তির জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মত রোডম্যাপের ভিত্তিতে অর্থবহ আলোচনা শুরু করতে হবে।

এর আগে মঙ্গলবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনি বাহিনীর হামলার পেছনে ইরানের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরান আনসারুল্লাহকে স্বাধীন ইয়েমেনি শক্তি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করল।

উল্লেখ্য, ২০১৫ সালে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। দেশটির তৎকালীন সৌদি ও যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারকে পুনর্বহালের লক্ষ্যে পরিচালিত ওই অভিযানের পাশাপাশি ইয়েমেনের ওপর অবরোধও আরোপ করা হয়। ইয়েমেনি বাহিনী দীর্ঘদিন ধরে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছে।

এস এম/ ১০ সেপ্টেম্বর ২০২৬

Back to top button