জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

 

রাশেদ আল মাহমুদ তিতুমীর-দিনেশ ত্রিবেদী

ঢাকা, ৩১ আগস্ট – প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

সোমবার প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, বৈঠকে তারা উভয় দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। দুই দেশের সম্পর্কের উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে একযোগে কাজ করার ব্যাপারে তারা পারস্পরিক সংহতি প্রকাশ করেন।

বৈঠকে মূলত মৈত্রীপূর্ণ সম্পর্কের মাধ্যমে দুই দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রাকে এগিয়ে নেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language