মধ্যপ্রাচ্য

ইরান থেকে আসা ড্রোন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ সতর্কতা

আবুধাবি, ৩১ আগস্ট – ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের আঞ্চলিক জলসীমার দিকে একটি ড্রোন অগ্রসর হওয়ার ঘটনায় উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আমিরাতের বিমানবাহিনী। সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই সোমবার আরব আমিরাতের জলসীমায় ড্রোনটির উপস্থিতি শনাক্ত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে দেশটির সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

একই সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে দেশটির আকাশসীমা পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তবে ইরান থেকে আসা এই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে কি না অথবা সেটি নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়েছে কি না সেই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে সম্ভাব্য হুমকি প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত আছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা ২৪ ঘণ্টা সক্রিয় রাখা হয়েছে।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language