দক্ষিণ এশিয়া

দিল্লির বাসায় বাথরুম থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী ও সন্তান নিখোঁজ

নয়াদিল্লি, ৩১ আগস্ট – ভারতের রাজধানী দিল্লির একটি বাসার বাথরুম থেকে সাবিলা খাতুন নামের বাইশ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর থেকে নিহতের স্বামী লালবাবু এবং তাদের শিশু সন্তান নিখোঁজ রয়েছেন।

গত শনিবার দিল্লির শাহাবাদ ডেইরি এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবিলা ও লালবাবুর বিয়ে হয়েছিল প্রায় দুই বছর আগে। তারা প্রহ্লাদপুর বাঙ্গার গ্রামে বসবাস করতেন।

নিহতের ভাই মোহাম্মদ গুলাব জানান, তিনি বোনের বাসায় গিয়ে বাথরুমে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই সময় তার দুলাভাই বা ভাগ্নে কাউকেই বাসায় খুঁজে পাননি তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শাহাবাদ ডেইরি থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিখোঁজ স্বামী ও সন্তানের সন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language