জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৩ আগস্ট – আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তার প্রথম ভাষণ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নয় দিনের এই সফরের প্রস্তুতি বর্তমানে চলছে। নিউইয়র্কে অবস্থানকালে তিনি সাধারণ পরিষদের মূল অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন বৈঠকেও যোগ দেবেন।

নিউইয়র্কের সফর শেষে প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন।

উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর এই সফরটি কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language