জাতীয়

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ২২ আগস্ট – মন্ত্রিপরিষদ বিভাগ শপথ নেওয়া নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে। শুক্রবার রাতে এই প্রজ্ঞাপন জারির পর সরকারি গেজেট প্রকাশিত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি আগে থেকে শূন্য ছিল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে।

এছাড়া মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

এনএন/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language