চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্রগ্রাম, ১৪ আগস্ট – চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে নিহত শ্রমিকদের পূর্ণাঙ্গ পরিচয় এবং বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো আজও সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ একটি জাহাজে শক্তিশালী বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এস এম/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language