জাতীয়

রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করতে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জরুরি বৈঠক

ঢাকা, ১৩ আগস্ট – দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

জানা গেছে বৈঠকে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে মনোনীত হবেন তা চূড়ান্ত করা হবে। সিদ্ধান্ত গ্রহণের পরপরই দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে আগামী ২০ আগস্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ বৈঠক আহ্বান করেছেন।

নির্ধারিত দিনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এনএন/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language