জাতীয়

যুক্তরাষ্ট্রে আইন ভাঙলে ভিসা বাতিল ও স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের

মার্কিন দূতাবাস

ঢাকা, ১০ অক্টোবর-যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে যাওয়া বিদেশি নাগরিকদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আইন ভঙ্গ করলে ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে দূতাবাস।

শনিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, শারীরিক আক্রমণ, চুরি এবং জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।

দূতাবাস আরও বলেছে, যুক্তরাষ্ট্র আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল একটি দেশ। দেশটিতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার প্রত্যাশা করা হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্থানীয় আইন ও বিধিবিধান অনুসরণ করার জন্য বিদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

এস এম/ ১০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language