নারায়নগঞ্জ

সোনারগাঁয়ে ৭ মাসে কোরআনে হাফেজ আবু বকরকে সংবর্ধনা

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) , ২ আগস্ট – সোনারগাঁয়ে জমিরিয়া শামসুল উলুম মাদরাসার ১২ বছর বয়সের শিক্ষার্থী আবু বকর সানি মাত্র ৭ মাসে পবিত্র কোনআন হাফেজ হওয়ায় গত শনিবার সন্ধ্যায় সংবর্ধনা প্রদান ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মাদরাসা কতৃপক্ষ মাদরাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জমিরিয়া শামসুল উলুম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী কাজী মোঃ সেলিম রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া রামপুরা মাদরাসার প্রিন্সিপাল ও শায়কুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন জামেয়া আরাবিয়া উলুকানৃদী সোনারগাঁয়ের প্রিন্সিপাল মুফতি জহিরুল ইসলাম, জামায়েত ইসলাম সোনারগাঁ শাখার সাবেক সভাপতি ডঃ আজগর আলী, বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রানা।

এসময় সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, স্বপ্নর ভিজ্যুয়াল ইফেক্ট আর্টিস্ট মোঃ হোসাইন আলী, নবীন হাফেজের চাচা আসাদুজ্জামান, মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক ফাহাদ বিন আহছান ঝিমি, হাফেজ আল-আমিন প্রমুখ বক্তব্য রাখেন।পরে জমিরিয়া শামসুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তোফাজ্জল হুসাইন ফরিদী দোয়া পরিচালনা করেন।


Back to top button