মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জন গ্রেফতার

ঢাকা, ৩০ জুলাই – রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকাল বুধবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. আল-আমিন, মো. আবু সাঈদ, মো. আকাশ, মো. দুলাল, মুরছালিন ইসলাম সামি, জুবায়েরুল ইসলাম সিজান, আমিন, মো. আফছার কাওছার, তাজ উদ্দিন আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. ফয়জুল হক, মো. শান্ত কাজী, মো. ইব্রাহিম, মো. রাব্বি, মো. মেহেদী, মো. তুহিন মোল্লা, মো. হাসান, মো. তাওহিদ মাতব্বর, মো. শাকিব, মো. বাবুল, মো. আমির হোসেন, নুরনবী, মো. এনামুল হক, মো. বাবু, মো. আবু জাফর, মো. আঃ রউফ, মো. রানা, মো. মোশারফ হোসেন, মো. রুবেল, মো. আব্দুল্লাহ আল আসিফ, নুর আলম, মো. রাকিব, মো. রুবেল হোসেন, মো. হাবিব, ছাব্বির আহমেদ অপূর্ব ও তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খান। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামির পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন।
পুলিশ জানিয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এনএন/ ৩০ জুলাই ২০২৬









