ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করল যুক্তরাজ্য

লন্ডন, ২৪ জুলাই – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যে তেহরান থেকে তাদের সকল দূতাবাসকর্মী সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে যে নিরাপত্তা পরিস্থিতির কারণে কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
তবে দূতাবাসটি পুরোপুরি বন্ধ হচ্ছে না বরং কর্মকর্তারা বিকল্প কোনো স্থান থেকে সীমিত আকারে কার্যক্রম সচল রাখবেন। একই সঙ্গে ইরানে থাকা ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে যে সেখানে তারা আটক বা গ্রেফতারের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে কোনো ব্যক্তির ব্রিটিশ সংযোগের সন্দেহ থাকাই গ্রেফতারের জন্য যথেষ্ট হতে পারে। ইরানে গ্রেফতার হলে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে মাসখানেক আগেই যুক্তরাজ্য তাদের কিছু কর্মীকে সরিয়ে নিলেও এবার তেহরানে থাকা অবশিষ্ট সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো।
এস এম/ ২৪ জুলাই ২০২৬









