চট্টগ্রাম

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা

চট্টগ্রাম, ১৩ জুলাই – চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যার্তদের মাঝে নিয়মিত খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগড়া উপজেলার বন্যাকবলিত স্থানে অসামরিক প্রশাসনকে ত্রাণ কার্যক্রমে সহায়তা করছে ১০ পদাতিক ডিভিশন।

একই সাথে পার্বত্য খাগড়াছড়িতে স্থানীয় দুর্গত জনগণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী এলাকায় বন্যার্ত মানুষের জন্য বিশেষ চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম দুর্গত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language