মধ্যপ্রাচ্য

ইসরায়েল যুদ্ধ আসক্ত এবং নেতানিয়াহু যুদ্ধাপরাধী: রিসেপ তাইয়েপ এরদোয়ান

আঙ্কারা, ৪ জুলাই – তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দখলদার ইসরায়েলকে যুদ্ধ আসক্ত রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকার তাদের রাজনৈতিক টিকে থাকার বিষয়টি যুদ্ধের ওপর নির্ভরশীল করে তুলেছে। এই কারণেই তারা মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত জিইয়ে রাখতে চায় বলে তিনি মন্তব্য করেন।

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এরদোয়ান এসব কথা বলেন।

তিনি বলেন ইসরায়েলের দখলদার বাহিনী গাজার অসহায় মানুষের ওপর অমানবিক ও অবৈধ হামলা অব্যাহত রেখেছে। এরদোয়ানের মতে যুদ্ধ আসক্ত এই সরকারকে অত্র অঞ্চলে আবারও রক্তপাত ও বারুদের গন্ধ ছড়িয়ে দেওয়ার সুযোগ দেওয়া উচিত হবে না। টিকে থাকার লড়াইকে যুদ্ধের সঙ্গে যুক্ত করার ফলেই ইসরায়েল এখন লেবানন ও সিরিয়াকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে একাধিকবার যুদ্ধাপরাধী হিসেবেও সম্বোধন করেছেন।

উল্লেখ্য যে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় পরিচালিত ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে কাগজে কলমে যুদ্ধবিরতির কথা থাকলেও গাজায় নিয়মিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

এনএন/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language