জাপানের বিপক্ষে কেমন হতে যাচ্ছে ব্রাজিলের একাদশ?

ব্রাসিলিয়া, ২৯ জুন – বিশ্বকাপের নকআউট পর্বে আজ সোমবার জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিতব্য এই শেষ ষোলোর লড়াইয়ে কোচ কার্লো আনচেলত্তি তার একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন যে জাপানিরা অত্যন্ত শৃঙ্খলিত এবং তাদের বিপক্ষে খেলার কৌশল ব্রাজিলের জানাই আছে। ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর হলো নেইমার জুনিয়রের ফিটনেস।
দীর্ঘ চোট কাটিয়ে আগের ম্যাচে মাত্র ১৫ মিনিট খেললেও আজ তিনি আরও বেশি সময় মাঠে থাকার জন্য প্রস্তুত। সবশেষ স্কটল্যান্ডের বিপক্ষে খেলা একাদশটিই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিশেষ করে রাফিনিয়ার বিকল্প হিসেবে রায়ান তার দক্ষতা প্রমাণ করেছেন। পরিসংখ্যানে ব্রাজিল এগিয়ে থাকলেও ২০২৫ সালের সবশেষ দেখায় জাপান ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল। ফলে কোনো প্রকার শিথিলতা না দেখিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সেলেসাওরা।
এস এম/ ২৯ জুন ২০২৬









