মধ্যপ্রাচ্য
গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল, আহত পৌনে ২ লাখ

গাজা, ২৭ জুন – ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে,
ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসের যুদ্ধবিরতি পরবর্তী সময়ে অন্তত ১ হাজার ৩১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এই একই সময়ের মধ্যে আরও ৩ হাজার ৩০৯ জন গাজাবাসী মারাত্মকভাবে আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দখলদার বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ৪১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে গাজার এই মানবিক বিপর্যয়ের করুণ চিত্র ফুটে উঠেছে।
এস এম/ ২৭ জুন ২০২৬









