বরগুনা

বরগুনায় বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু

বরগুনা, ৭ জুন – বরগুনার তালতলী উপজেলায় বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অলিউল্লাহ নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার পচাঁকোড়ালিয়া এলাকার স্লুইসগেট সংলগ্ন পায়রা নদীতে এই ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ ওই এলাকার লোকমান হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই অলিউল্লাহ তার বাবার সঙ্গে নৌকায় করে নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা অলিউল্লাহ গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতের শিকার তরুণটিকে হাসপাতালে নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

এনএন/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language