বরগুনা

বরগুনায় পৃথক বজ্রপাতে জেলে ও কৃষকের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তা

বরগুনা, ২৯ এপ্রিল – বরগুনার পাথরঘাটা ও আমতলী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় আল-আমীন নামে এক জেলে এবং নূরজামাল নামে এক কৃষকের প্রাণহানি ঘটেছে।

বুধবার দুপুরে জেলাজুড়ে ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টিপাতের সময় এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত আল-আমীন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকার বাসিন্দা এবং নূরজামাল আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক এবং আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মুষলধারে বৃষ্টির মধ্যে আমতলী উপজেলার বাসিন্দা নূরজামাল মাঠের পানিতে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন। প্রায় একই সময়ে পাথরঘাটার জেলে আল-আমীন বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রাঘাতে প্রাণ হারান।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান যে, নিহত কৃষকের পরিবারের সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়েছে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language