জাতীয়

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা,০২ নভেম্বর-শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। সীমান্তের ওপারের ইশারায় তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। যারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড চালাবে, তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে। গত কয়েক দিন ধরে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলছে, সেখানে কোনো শ্রমিক ভাই-বোন জড়িত ছিলেন না। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

এর আগে পোশাকশিল্পের অস্থিরতা নিরসনের লক্ষ্যে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে বৈঠকটি শুরু হয়। এতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

এস এম/ ০২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language