মধ্যপ্রাচ্য

ইসরায়েলের মধ্যাঞ্চলে বন্দুক হামলা: নিহত এক, আহত অন্তত চার

তেল আবিব, ৭ জুন – ইসরায়েলের মধ্যাঞ্চলীয় এলাকা কোখাভ ইয়া’ইরে বন্দুকধারীদের হামলায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের এই হামলায় অংশ নেওয়া একজনকে আহত অবস্থায় আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

অন্য এক হামলাকারীকে গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। রোববার সংঘটিত এই হামলার পর ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড তুজুর ইয়েজাক বসতির বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে হামলাকারী নিহত হয়েছেন এবং তিনি একজন আরব ইসরায়েলি ছিলেন। ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে হামলাকারীদের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের হুঁশিয়ারি দেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী হামলাটি একটি পেট্রল স্টেশনসহ মোট তিনটি ভিন্ন স্থানে সংঘটিত হয়েছে।

পেট্রল স্টেশনের হামলায় অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language