জাতীয়

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বৈঠক

ঢাকা, ৬ জুন – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ফিদান বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রাখা জুলাই বিপ্লবের জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবিচল কূটনৈতিক সমর্থন ও অব্যাহত অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সার্বিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়।

এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের যুবকদের মধ্যে বৃহত্তর সহযোগিতা বৃদ্ধির জন্য শক্তিশালী বিনিময় কর্মসূচি তৈরির গুরুত্বের ওপরও জোর দেন। বৈঠকে এনসিপি নেতা আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, আতিক মুজাহিদ, আলাউদ্দিন মোহাম্মদ, হোমায়রা নূর ও সালমান রিফাত উপস্থিত ছিলেন।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language