উত্তর আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন অভিবাসী ভিসা পুনরায় চালু

ওয়াশিংটন, ৩১ মে – বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত রাখার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এখন থেকে সব ধরনের অভিবাসী ভিসা মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে।

অভিবাসন নীতিতে পরিবর্তনের অংশ হিসেবে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছিল মার্কিন সরকার।

মূলত যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন সেই দেশগুলোকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ২০২৬ সালের ১ জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে সম্পন্ন করবে।

মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক নেওয়া সন্তান এবং মার্কিন নাগরিক বা স্থায়ীভাবে বসবাসকারীর পরিবারের নির্দিষ্ট সদস্য ছাড়াও যারা চাকরির সুবাদে যুক্তরাষ্ট্রে যাবেন তারা এই অভিবাসী ভিসা ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন।

যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপের ফলে দীর্ঘ প্রতীক্ষিত ভিসা আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

এনএন/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language