দক্ষিণ এশিয়া

ইরানে আটক ১০ ভারতীয় নাবিকের মুক্তি

নয়া দিল্লী, ২৭ মে – ইরানে আটক থাকা ১০ জন ভারতীয় নাবিক দীর্ঘ সময় পর মুক্তি পেয়েছেন বলে ভারতের শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে জানানো হয়, ২০২৫ সালের জুলাই মাসে একটি তেলবাহী ট্যাঙ্কারে অবস্থানকালে এসব নাবিককে আটক করে ইরান।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এক বিবৃতিতে জানিয়েছে, জাস্ক বন্দরের কাছে জাহাজটি আটক করার পর নাবিকদের গ্রেপ্তার ও কারাবন্দি করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়,

দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে তাদের মুক্ত করা হয়েছে এবং তারা নিরাপদে নিজ পরিবারের সঙ্গে পুনর্মিলিত হতে পারছেন। ভারতীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে মুক্ত হওয়া নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এস এম/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language