শিক্ষা

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ২৭ জুলাই – চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ফলাফল সংগ্রহ এবং দেখার নিয়মাবলি পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমেও কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। সংশ্লিষ্ট বোর্ডগুলো ফলাফল প্রকাশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button