ইউরোপ

ইউরোপে রেকর্ড ভাঙা তাপদাহ: ৪০ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে চার দেশ

প্যারিস, ২৬ মে – রেকর্ড পরিমাণ তাপদাহে পুড়ছে পশ্চিম ইউরোপের চার দেশ ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য। গতকাল সোমবার এক পূর্বাভাসে ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও ফ্রান্স জানিয়েছে, শিগগিরই তাপমাত্রা হ্রাসের কোনো সম্ভাবনা নেই।

গত বৃহস্পতিবার থেকে এই অঞ্চলগুলোতে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মেটেও ফ্রান্সের তথ্যানুযায়ী, গত চার দিন ধরে ফ্রান্সের রাজধানী প্যারিসের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে। দেশের কিছু কিছু শহর ও গ্রামে তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

পর্তুগালের অবস্থা আরও ভয়াবহ, সেখানে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে নামছে না। দেশটির অন্তত ছয়টি জেলায় তাপ বিষয়ক হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে স্পেনের উত্তর উপকূলীয় অঞ্চলে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে।

দেশটির আবহাওয়া দপ্তর এইমেট জানিয়েছে, উত্তর উপকূলবর্তী এলাকাগুলোতে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৪ ডিগ্রির ঘরে রয়েছে। সংস্থাটি আশঙ্কা করছে যে চলতি সপ্তাহ জুড়ে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। যুক্তরাজ্যেও একই পরিস্থিতি বিরাজ করছে, যেখানে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে।

সাধারণত শীতল আবহাওয়া ও মে মাসে ২০ ডিগ্রির নিচের তাপমাত্রার জন্য পরিচিত পশ্চিম ইউরোপে এই পরিবর্তনকে নজিরবিহীন বলা হচ্ছে। এর আগে ১৯২২ সালের মে মাসে এই দেশগুলোতে গড় তাপমাত্রা উঠেছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল গত এক শতাব্দীর সর্বোচ্চ রেকর্ড। এবারের তাপপ্রবাহ সেই রেকর্ডকেও ছাপিয়ে গেছে।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language