প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

কুমিল্লা, ১৬ মে – প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরের উদ্দেশ্যে যাত্রাপথে কুমিল্লার বরুড়ায় এক জনসভায় অংশগ্রহণ করেছেন। শনিবার দুপুরে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এই জনসভায় তিনি ভাষণ দেন।
পথসভা সম্পন্ন করে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সফরের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সফরের শেষ পর্যায়ে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে তার এই সফর সমাপ্ত হবে।
এস এম/ ১৬ মে ২০২৬









