প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি কাজ করছে: হুমায়ুন কবির

ঢাকা, ২৪ আগস্ট – পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে বর্তমানে ঢাকা ও নয়াদিল্লি উভয় পক্ষই কাজ করছে। দুই দেশের সরকারের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ সফরের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বভার গ্রহণের পর নিজ দপ্তরে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে তিনি আরও বলেন ঢাকা ও দিল্লির জন্য সুবিধাজনক সময়েই দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
এদিকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির।
তিনি বলেন দেশের জাতীয় স্বার্থ বজায় রেখে কূটনীতিতে যথাযথ ভারসাম্য রক্ষা করাই তার প্রধান দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সমতা এবং ন্যায্যতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ২৪ আগস্ট ২০২৬









