জাতীয়

নিজেই গাড়ি চালিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৬ মে – বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬ এ অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয় থেকে শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। এ সময় চালক ছাড়াই পুরো পথ নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে গাড়িতে উপস্থিত ছিলেন সহধর্মীনি ডা. জুবাইদা রহমান।

এর আগে সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে যাওয়ার পথে ভিভিআইপি প্রটোকলের দীর্ঘদিনের প্রথা ভেঙে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে তিনি নিজের গাড়িবহর থামিয়ে সাইরেন বাজানো একটি অ্যাম্বুলেন্সকে আগে যাওয়ার সুযোগ করে দেন। বনানী এক্সপ্রেসওয়ে হয়ে সচিবালয়ে যাওয়ার সময় পেছনে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তার নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। তার নির্দেশে প্রটোকলের নিয়ম শিথিল করে মুমূর্ষু রোগী বহনকারী গাড়িটিকে পথ ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশে ভিভিআইপি চলাচলের সময় সড়কে সাধারণ যানবাহনকে অপেক্ষা করতে হওয়া এক চিরচেনা দৃশ্য হলেও প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ সেই রীতির ব্যতিক্রম ঘটাল।

এনএন/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language