জাতীয়

নয়াপল্টনে শ্রমিক দলের বিশাল সমাবেশ, যোগ দিলেন তারেক রহমান

ঢাকা, ১ মে – মহান মে দিবস উপলক্ষে রাজধানী ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেলে তিনি এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে নির্ধারিত আসন গ্রহণ করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশটি বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

তবে সমাবেশের মূল অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগে থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে নয়াপল্টন ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language