রাজবাড়ী

রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু সন্তান

রাজবাড়ী সদর উপজেলা, ২৯ এপ্রিল – রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতের ঘটনায় সুমন আহম্মেদ নামে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার মর্জৎকোল বাগমারা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ওই এলাকার সিদ্দিক মণ্ডলের ছেলে এবং তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে সাতটার দিকে সুমন তার সাড়ে তিন বছরের মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানের দিকে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে শিশুটি বাবার কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্তপাত হলেও বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে। বাবার কোল থেকে ছিটকে পড়লেও অলৌকিকভাবে বড় কোনো ক্ষতি ছাড়াই শিশুটি প্রাণে বেঁচে গেছে বলে জানা গেছে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language