টাঙ্গাইল

মির্জাপুরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল, ২৮ এপ্রিল – টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মিজান মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামের হামিদ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে টরে মিয়ার বাড়িতে অবস্থান করে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে মাঠে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language