মধ্যপ্রাচ্য

ইরানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস বন্ধ, ভার্চুয়াল পাঠদান শুরু

তেহরান, ১৬ এপ্রিল – আগামী ২১ এপ্রিল থেকে ইরানজুড়ে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর পরিবর্তে এখন থেকে সব শিক্ষা কার্যক্রম ভার্চুয়াল বা অনলাইন পদ্ধতিতে পরিচালিত হবে। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল পর্যায়ের সকল বিভাগ ও গ্রেডের শিক্ষার্থীদের জন্য এই রিমোট লার্নিং বা দূরশিক্ষণ ব্যবস্থা কার্যকর করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব শিক্ষা কার্যক্রম এই ভার্চুয়াল পদ্ধতিতেই চলমান থাকবে। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। বর্তমানে এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে স্থানীয় শিক্ষা প্রশাসনগুলো।

এস এম/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language